নাব্য সংকট: পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি ঘাটে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে, নাব্যতা সংকট নিরসনে পাটুরিয়া ফেরি ঘাটে ড্রেজিংয়ের কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার সরকারি বন্ধ থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে। নদীপারে অপেক্ষায় দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাক, শতাধিক যাত্রীবাহী পরিবহন। এদিকে, পাঁচ নম্বর ঘাট দিয়ে ছোট ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) সরাসরি পার হচ্ছে।

বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান (পাটুরিয়া) বলেন, নাব্য সংকটের কারণে পদ্মা নদীতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএ ড্রেজিংয়ের কাজ করছে পাটুরিয়া ঘাট অংশে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর