ট্রেন চলাচল স্বাভাবিক হবে সকালে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ফাতেমানগর স্টেশনের কাছে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়া মহুয়া ট্রেনটি উদ্ধার করতে লাগবে সারারাত। সকালে থেকে ট্রেন চলাচল স্বাাভাবি হবে।

শুক্রবার (১ নভেম্বর ) রাত দুইটার দিকে এ তথ্য জানান ফাতেমানগর স্টেশন মাস্টার তাজউদ্দিন খান।

তাজউদ্দিন খান বার্তাবাজারডটকমকে বলেন , ঢাকা থেকে উদ্ধারকারী একটি ট্রেন আসতেছে। এক ঘন্টা পর ট্রেনটির উদ্ধার কাজ শুরু হবে এবং উদ্ধার করতে সারা রাত লাগতে পারে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফাতেমানগর স্টেশনের কাছে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে আটকা পড়েছে আন্ত:নগরসহ বেশ কয়েকটি ট্রেন। পরে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর