কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে আটক ৫

রানা আহমেদ, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলো, মোঃ মানিক (৩০), মোঃ শামীম (২৩), মোঃ রেজাউল করিম (২৬), মোঃ জুয়েল (২২) ও মোঃ অপু (২৯) ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু ০৩টি, চাইজি কুড়াল ০১টি , স্টীলে পাত বাট ০১ টি ,মোবাইল ফোন ০৫ টি এবং ১১০০/- টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, ডাকাত চক্রটি ওই এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর