মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর আ’লীগের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান (কুয়েতী আকরাম) এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা প্রদান করেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারেজ উদ্দিন আহমেদ,উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মখলেচুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান (আহাদ),উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খাঁন সাইফুল ইসলাম,বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল,উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ,টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগির হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার (তপন) ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে এ.কে.এম নজরুল ইসলামকে সভাপতি,আলি আকসাদ ঝন্টুকে সাধারন সম্পাদক ও আবুল হোসেন ছটকুকে সদস্য করা হয়েছে বলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান (আহাদ)।তারা আরো জানান,এই আংশিক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস