বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ রেলপথের ফাতেমানগরে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যূত হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌণে দশটার দিকে ফাতেমানগর রেলস্টেশনের প্রবেশের সময় আউটার সিগন্যাল লাইনচ্যূত হয়।

এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনে আটকা পড়েছে।

ফাতেমা নগর স্টেশন মাষ্টার তাজ উদ্দিন খান জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংসন স্টেশন ছেড়ে যাবার পর রাত পৌণে দশটার দিকে ফাতেমানগর রেলস্টেশনে প্রবেশের সময় আউটার সিগন্যালে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যূত হয়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের অভিমুখে রওনা হয়েছে। রাতে দুর্ঘটনা ঘটায় উদ্ধার কাজ শেষ হতে কতক্ষন লাগবে তা তিনি বলতে পারেননি। রাতে দুর্ঘটনা ঘটায় ৫ ঘন্টার অধীক সময় লাগতে পারে।

এদিকে রাতে দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রীরা মহাবিপাকে পড়েছে। নিকটবর্তী স্থানের যাত্রীরা ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে চলে গেলেও দুরের যাত্রীরা আটকা পড়ে ভোগান্তির শিকার হয়েছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর