শিবির সভাপতিসহ গ্রেফতার ৫

চাঁপাইনবাবগঞ্জের শিবির নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পৌর এলাকার বেলতলায় একটি মেসে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই মেসে গ্রেফতার হওয়া ব্যক্তিরা জামায়াত নেতা আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল বলে দাবি পুলিশের।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৭টি হাসুয়া, বেশকিছু জিহাদী বই এবং ৮টি ককটেল জব্দ করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো- নবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড শিবির সভাপতি আজিজ, সদর উপজেলার মহারাজপুর ইউনিযন শিবির সভাপতি ওমর ফারুক, ভোলাহাট উপজেলা শিবির সেক্রেটারি শামীম এবং শিবিরকর্মী সিয়াম ও শফিকুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, জামায়াত নেতা আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে বেশকিছু শিবির নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে শহরের বেলতলা এলাকার একটি মেসে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন শিবির নেতাকর্মী পালিয়ে গেলেও ৫ শিবির নেতাকে আটক করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, জিহাদী বই ও ৮টি ককটেল জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানায় পুলিশ বাদী হযে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর