গাজীপুরে একাধিক পাটের গুদামে আগুন, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ইউনিট

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় কয়েকটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আমবাগ পশ্চিমপাড়া এলাকায় টিনশেডের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর