৪র্থতলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারে নিউ মার্কেটের ৪র্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক হাসপাতালে দীর্ঘ ৬ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে সাভার নিউ মার্কেটের চার তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। নিহত রুবেল সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন চাঁপাইন গ্রামের সিরাজ ড্রাইভারের ছেলে বলে জানা গেছে।

ছবি- বার্তা বাজার

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আত্নহত্যার চেষ্টা করার পর যুবককে তার স্বজনরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। তার হাত, পা ও মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরন বন্ধ না হওয়ায় দীর্ঘ ৬ ঘন্টা পর তার মৃত্যু হয়।

স্বজনরা আরো জানান, গুরুতর আহত অবস্থায় তাকে সাভার সুপার মেডিকেল হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে ভর্তির পরপরই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, সাভার বাসস্ট্যান্ডের সংলগ্ন অভিজাত বিপনী বিতান সাভার নিউ মার্কেটের সিসিটিভির ফুটেজে পুরো দৃশ্য দেখে বুঝা গেছে নিহত যুবক নিজেই আত্মহত্যার পথ বেছে নেয় এবং ফিল্মী স্টাইলে মার্কেটের ৪র্থ তলা থেকে লাফ দেন। এছাড়া নিহতের স্বজনরা জানিয়েছেন নিহত রুবেল দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর