টাঙ্গাইলে প্রতারক চক্রের ২ সদস্য আটক

উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক চক্রের মূল হোতাসহ দুই জন কে ১ লাখ টাকাসহ আটক করা হয়। আটককৃত দুই জনকে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ১ বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।

গতকাল রাতে টাঙ্গাইল ভ্রাম্যামান আদালত প‌রিচালনা ক‌রেন ভূমি অধিগ্রহণ অফিসার সুখময় সরকার। পরে আটককৃতদের টাঙ্গাইল সদর থানায় প্রেরন করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আটককৃত মো. আশরাফ আলী খান দিনাজপুর জেলার খানসাবা উপজেলার পাঠান পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন খানের ছেলে ও মুমিন আকন্দ (৩৪) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের হেলাল উদ্দিন আকন্দের ছেলে।

বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার বলেন, মো. আশরাফ আলী বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের প্রতারনা করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন সে নিজেকে যুগ্মসচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে চান। গণশুনানী চলার সময় তিনি নিজেকে যুগ্মসচিব পরিচয় দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারীদের সন্দেহ হয়।

পরে জোর করেই জেলা প্রশাসকের কক্ষে গিয়ে অসংলগ্ন আচরন করেন। জেলা প্রশাসকের সন্দেহ হলে জেলা প্রশাসক পুলিশকে ডেকে নির্বাহি ম্যাজিষ্ট্রেট এবং টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রতারক চক্রের মুখোশ বেরিয়ে আসে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর