ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: যুব ক্রীড়া মন্ত্রনালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০১৯-২০ এর আওতায় ঝিনাইদহে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় মাসব্যাপী সাতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের ভুটিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যায়ল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাল সুইমিং ক্লাবের প্রধান উপদেষ্টা কাজী গোলাম হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বা ল সুইমিং ক্লাবের উপদেষ্টা টিপু সুলতান ও পূর্বা ল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর