জেএমবির তিন সদস্যের ১৫ বছর করে কারাদণ্ড

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যের ১৫ বছর করে কারাদণ্ড।
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস বিরোধী আইন মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, নীলফামারীর রফিকুল ইসলাম, নওগাঁর নিয়ামতপুরের হযরত আলী ও চাঁপাইনবাবগঞ্জের একরামূল হক।

মামলার বিবরণে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা ২০০৮ সালের ২৫শে অক্টোবর গভীর রাতে শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের একরামূল হকের বাড়িতে গোপন বৈঠক চলাকালে সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও হযরত আলীকে আটক করে পুলিশ। এ সময়, বেশ কিছু জিহাদী বই উদ্ধার করে পুলিশ। পরে, এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর