এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় অক্টোবর মাসের ৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানে মোট ১১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা এর মাধ্যমে এ সাজা প্রদান করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
এ তথ্য ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষা অভিযানে মোট ১০ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা, ৮ লক্ষ ৯৯ হাজার ৫ শত মিটার কারেন্ট জাল ও ৪০৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস ও ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। উক্ত অভিযানে সহযোগিতা করেছিলেন সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
বার্তাবাজার/এমকে