২৮ নভেম্বর থেকে ই পাসপোর্ট চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন বলেছেন, আগামী ২৮ নভেম্বর থেকে ই পাসপোর্ট চালু হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ই-পাসপোর্ট জুলাইয়ের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ভেরিডোস জেএমবিএইচ-এর সঙ্গে আলোচনা হয়।

তিনি আরো বলেন, সেখানে আমাদের প্রবাসীরাও দাবি করেছেন, যাতে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হয়।

মন্ত্রী বলেন, ই-পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। এতে প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তারা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।

ড. মোমেন বলেন, আমি মনে করি নতুন পাসপোর্ট দুই তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর