পটুয়াখালীতে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মিজানুর রহমান এনামুল, পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আনন্দ র‌্যালী পূর্ব বৃহষ্পতিবার বেলা ১১টায় পিডিএসএ মাঠে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি পটুয়াখালী- ১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের সাংসদ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন স্পাদক মোঃ ফারুক ফকির, সাংগঠনিক মোঃ গনি হাওলাদার, মোঃ শাহিন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি জিয়াউর রহমান জুয়েল মৃধা, সাধারন সম্পাদক শাহিন ফরাজি, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন মাস্টার, শহর শ্রমিকলীগের সভাপতি আলমাস মোল্লা, সাধারন সম্পাদক রফিক সিকদারসহ জেলা ,উপজলার শ্রমিক লীগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আকাশে বেলুন উড়িয়ে ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে জাতীয় শ্রমিক লীগের আনন্দ র‌্যালী উদ্বোধন করেন। এ আনন্দ র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পিডিএসএ ময়দানে শেষ হয়। বিকালে পিডিএসএ মাঠে বৃক্ষ রোপন, গ্রাম বাংলার ঐতিহ্য হা-ডু-ডু খেলা ও সাংস্কৃতিক এবং র‌্যাফেল-ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর