টাকার অভাবে শিশু কন্যা বিক্রি

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ১১দিন বয়সী এক শিশু কন্যাকে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। বুধবার উপজেলার মাজালিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পড়ে বৃহস্পতিবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনা এলাকায় ছডিয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে ওঠে।

শিশুর মা নাজমা বেগম বলেন, ঢাকার সায়েদাবাদে একটি গার্মেন্টসে কর্মীহিসেবে চাকরি করে সে। চাকরির সুবাধে মিরাজ আলী নামক এক ব্যাক্তির নিকট প্রেমের সর্ম্পকে বিয়ে হয় তার। বিয়ের প্রায় এক বছর পর ৬ মাসের অন্তঃসত্তা নাজমাকে রেখে স্বামী মিরাজ আলী মারা যান।

অন্তঃসত্বা নাজমা ভিক্ষে করতে এসে গত ২০ তারাকান্দি এলাকায় অসুস্থ্য হলে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে একটি কন্যা শিশু প্রসব করেন।

এ সময় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যাওয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুল হানিফের স্ত্রী ফাহিমা বেগমের সাথে নাজমার সাক্ষাৎ হয়। দারিদ্রআর আসহায়ত্বের কথা চিন্তা গত ২৭ অক্টোবর ফাহিমা বেগমের বাড়ীতে আশ্রয় নেয় নাজমা।

পরে কোন উপায় না থাকায় তার ১১ দিন বয়সী কন্যা শিশুকে বিক্রির প্রস্তাব দেয়। পরে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের সাইফুল ইসলামের ১৫ বছরের দাম্পত্য জীবনের নিঃসন্তান দম্পত্তি মারুফা ইসলামের কাছে ২০ হাজার টাকার বিনিময়ে আশ্রিতা ফাহিমার বাড়ী থেকে বুধবার ১২ টার দিকে কন্যা শিশু ১১ দিন বয়সী বিবি আয়শা কে বিক্রি করেন নাজমা বেগম।

এ বিষয়ে নিঃসন্তান দম্পত্তি মারুফা বলেন, শিশু বিবি আয়শার মাতা নাজমাকে ২০ হাজার টাকার বিনিময়ে আশ্রিতা ফাহিমার বাড়ী থেকে কিনে নিয়ে এসেছি।

এ ব্যাপারে ডোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য মন্টু মিয়া বলেন, সহায় সম্বলহীন নাজমা নামে এক মহিলার ১১ দিনের কন্যা শিশুটি লালন পালন ও নিজের জীবন যাপনের এবং চিকিৎসার কোন অবলম্বন না থাকায় শিশুটি ২০ হাজার টাকায় বিক্রি করে সে ঢাকা চলে গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর