দাগনভূঞায় স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

নজরুল ইসলাম, ফেনী প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টায় সপ্তাহে ৭দিন সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার সকালে দাগনভূঞা উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞা, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি, মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন প্রদান করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ ফাহমিদা সুলতানা।
পরিবার পরিকল্পনা পরিদর্শক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন ফেনী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আমিনুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কার্যালয় ফেনীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবায়িত বিন করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্যা বাঙ্গালী।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি গন অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর