কোটালীপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ২০১৯ পালিত

আজমানুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি: “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্হ জীবন” এই পতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২১০৯ এর মাস ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে।

এ উপলক্ষ্যে কোটালীপাড়া পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য রেলী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

এ সময় কোটালীপাড়া পৌরসভার মেয়র মো: কামাল হোসেন শেখ, প্যনেল মেয়র মিজানুরর রহমান মিঠু , আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কোটালীপাড়া শাখার সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা , কোটালীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর