ফেসবুক ব্যবহারকারী এখন ২৪৫ কোটি

কয়েক বছর ধরে প্রাইভেসি লঙ্ঘন, ভুয়া খবর ঠেকাতে ব্যর্থতা, তথ্য ফাঁসের মতো নানা সমস্যায় ফেসবুক ঘিরে নানা সমালোচনা হচ্ছে। এতে ফেসবুকের সুনাম নিয়ে টানাটানি বাড়লেও আয় ও ব্যবহারকারীর হার তরতর করে বেড়ে যাচ্ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর—এ তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ আয় বেড়েছে ফেসবুকের।

প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ১২ মার্কিন ডলার। ফেসবুকের রাজস্ব এসেছে ১৭ দশমিক ৬৫২ বিলিয়ন মার্কিন ডলার।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন মাসে তাদের মাসিক ব্যবহারকারী ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ২৪৫ কোটিতে পৌঁছে গেছে। বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ, এপ্রিল থেকে জুন মাসে তাদের ব্যবহারকারী বাড়ার হার ছিল ১ দশমিক ৬ শতাংশ। ওই সময় তাদের ব্যবহারকারী ছিল ২৪১ কোটি। বর্তমানে দৈনিক ১৬২ কোটি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করছেন, যা গত প্রান্তিকের তুলনায় ২ শতাংশ বেশি। গত প্রান্তিকে দৈনিক ফেসবুক ব্যবহারকারী ছিলেন ১৫৮ কোটি ৭০ লাখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর