হুমায়ন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আধুনগর রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (বৃহস্পতিবার) স্কুল মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র খতমে কোরআন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আহমদ আনসারী। পরীক্ষার্থীরা যাতে সহিসালামতে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করতে পারে এ দোয়া করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান, সিনিয়র শিক্ষক তপন, সুজন, মাওলানা শহীদুল্লাহ কায়সার, আনোয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষক আরফাত, সাহেব, সেলিম, প্রাক্তন ছাত্র আব্দুল করিম, আসিফ সহ প্রমুখ।
বার্তাবাজার/এমকে