পাকিস্তানের পাঞ্জাবে লিয়াকতপুর শহরের কাছে একটি ট্রেনে আগুন লেগে অন্তত ৭৩ জন মারা গেছেন।
এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও অন্তত অর্ধশত মানুষ।
বৃহস্পতিবার সকালে ট্রেনটিতে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
ট্রেনটি করাচী থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের দক্ষিণের শহর রহিম ইয়ার খানে এ ঘটনা ঘটে।
আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। মৃতদের মধ্যে কয়েকজন আগুনের ধোঁয়া থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিলেন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সহস্রাধিক দমকলকর্মী ট্রেনটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি