মো: গোলাম কিবরিয়া রাহাত, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদ রোগীর আর্থিক সহায়তার চেক বিতরন অনুষ্ঠান হয়েছে।
জেলা সমাজসেবার উপপরিচালক আইয়ুব খান এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক তন্ময় দাস ৩৪৬ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে সহায়তার চেক হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক বেলাল হোসাইন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মোমিন বিএসসিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।