মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:- যশোর বেনাপোল সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার (৩১ অক্টোবর)সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৩৫)ও একই গ্রামের শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে,পুটখালী মসজিদ বাড়ি চেকপোষ্ট থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ তাদেরকে আটক করা হয়েছে।তারা ভারত থেকে চোরাই পথে ডলার এনে পাচার করছিল বলে তিনি জানান।ডলারসহ আটক ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।