শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ৩০ অক্টোবর বুধবার রাত ৮টায় আদালত চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিতা কেটে উদ্বোধন করেন, জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তারিকুল ইসলাম ভাসানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, যুগ্ম জজ-১ মোঃ জাহাঙ্গীর আলম, ল্যান্ড সার্ভে সিনিয়র সহকারি জজ কামরুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ও হুমায়ুন কবীর। ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা জেলা জজ শীপের বিচারক বনাম আইনজীবীদের মাঝে অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক আনন্দ ঘন পরিবেশে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। জেলা জজ শীপের বিচারক ও আইনজীবীদের অংশ গ্রহণে এক র‌্যাফেল ড্র তে বিজয়ীদের মাঝে মোবাইল ফোন সেট ও সাবান পুরষ্কার হিসেবে তুলে দেয়া হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইনজীবী ও সাংবাদিকগণ এক নৈশ্য ভোজে অংশ গ্রহণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর