আইসিসির দুর্নীতি দমন বিভাগ সাকিব ছাড়াও বাংলাদেশের আরও ছয় ক্রিকেটারের সঙ্গে কথা বলেছে বলে জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালকে ঘিরেও আইসিসির তদন্তের ডালপালা ছড়িয়ে আছে আরও নানা দিকে। অদূর ভবিষ্যতে তাতে ফেঁসে যেতে পারেন আরও ক্রিকেটার। তবে সে তালিকায় বাংলাদেশের আর কারও থাকার আশঙ্কা নেই বলে জানিয়েছে সূত্র।
এদিকে সাকিবের দরজায় ধাক্কা দিয়েই ক্ষান্ত হননি এ জুয়াড়ি। দীপক আগাওয়ালের কাছে নাকি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের ফোন নম্বর আছে। কড়া নেড়েছিলেন আরও কয়েকজন ক্রিকেটারের দরজায়। তারমধ্যে তামিম ও আফিফ হোসেনও আছেন। তবে তারার দুজনই সন্দেহজনক মনে হওয়ায় দেরি না করে তা আইসিসি ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) জানিয়ে দিয়েছিলেন। তাই সে যাত্রায় তাদের রক্ষা হয়ে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আটকে গেলেন সাকিব।
নিষেধাজ্ঞার তালিকায় এ পর্যন্ত রয়েছে বড় সব ক্রিকেটারের নাম। মোহাম্মদ আজাহার উদ্দিন, অজয় জাদেজা, হ্যানসি ক্রোনিয়ে, সেলিম মালিক, ক্রিস কেয়ার্নস, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ, সালমান বাট-কে নেই নিষেধাজ্ঞার তালিকায়। সর্বশেষ সংযোজন সাকিব আল হাসান। তবে সবার থেকে পৃথক সাকিবের ঘটনা। তিনি জুয়াড়িদের সঙ্গে কোনো আঁতাত করেননি। তবে যোগাযোগের তথ্য আইসিসিকে জানাননি। এতেই যত বিপত্তি।
বার্তাবাজার/কে.জে.পি