ময়মনসিংহে আশা কর্তৃক শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টারে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সমর কান্তি বসাক। আশার ডিরেক্টর (প্রোগ্রাম) এ.এস.এম তৌহিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, আশার জয়েন্ট ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) গিয়াস উদ্দিন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা প্রমূখ।

আশার শিক্ষা কর্মসূচি গঠন ও পরচালনা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনা করেন এই প্রকল্পের কর্মকর্তা মো. সামিউল হক। এতে ময়মনসিংহ জেলার ৮ জন শিক্ষা সুপারভাইজার ও ১০১ জন শিক্ষা সেবিকা অংশ নেন।

এই কর্মশালায় জানানো হয়, আশা দেশের সুবিধাবঞ্চিত শিশুদেরসহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি সম্পূর্ণনিজস্ব অর্থায়নে পরিচালনা করছে। বর্তমানে দেশের ৬৩ জেলায় এক হাজার আশা ব্রাঞ্চের ১৫হাজার শিক্ষাকেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের প্রায় ৪ লাখ ৮০ হাজার শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে। ময়মনসিংহ জেলায় ৩৩০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৮৮হাজার শিক্ষার্থীকে এই সুবিধা দেয়া হচ্ছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর