বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় কবল থেকে বেঁচে গেলেন অধ্যক্ষ ইউসুফ আলী

রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় কবল থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বগুড়ার শেরপুরের শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শালফা বিএম কলেজ থেকে প্রাইভেট কার চালিয়ে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় রাস্তা ক্রসিং করছিলেন অধ্যক্ষ ইউসুফ আলী।

এসময় ঢাকামুখী একটি ট্রাক অটোরিক্সাকে বাঁচাতে গিয়ে লেন ক্রস করে হার্ডব্রেক করলেও নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে প্রাইভেট কারটির ডানপার্শ্বে দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক শেরপুর শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী ডান হাতে আঘাত প্রাপ্ত হন।

ভাগ্য সহায় থাকায় অল্পের জন্য আল্লাহ তায়ালা অধ্যক্ষ ইউসুফ আলীর প্রান রক্ষা করেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করেছে বলেও জানা গেছে। অধ্যক্ষ ইউসুফ আলী প্রানে বেঁচে যাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন বিভিন্ন মহল।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর