উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধিঃ বুধবার রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির আলীকে দুর্বৃত্তদের গুলি করে হত্যার চেষ্টা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেলেন তিনি। বল্লা বাজারের দক্ষিণ পাশে আহম্মদ নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় সন্দেহভাজন ৮জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পাকির আলীর ভাই আবদুল্লাহ ও স্থানীয়রা জানায় , চেয়ারম্যান পাকির আলী বল্লা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বল্লা বাজারের দক্ষিণ পাশের আহম্মদ নেতার বাড়ির সামনে পৌঁছালে পিছন থেকে দু’টি মোটর সাইকেলে চার জন মুখোশধারী ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে তিন রাইন্ড গুলি ছুঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান তিনি। পরে স্থানীয়রা সন্দেহভাজন ৮জনকে ৪ টি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি