চট্টগ্রামে কোচিং সেন্টার বন্ধে জেলা প্রশাসনের অভিযান

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামে কোচিং সেন্টারের বাজার নামে খ্যাত চকবাজার এলাকা সহ বিভিন্ন এলাকায় কোচিং সেন্টার বন্ধে একযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে চকবাজারের বিভিন্ন কোচিং সেন্টারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম, মোহাম্মদ ওমর ফারুক এবং মাসুদুর রহমান।

উল্লেখ্য, ২ নভেম্বর (শনিবার) জেএসসি ও জেডিসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় হতে দেশের সকল কোচিং সেন্টার সমূহ ১৫ অক্টোবর হতে ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু কোথাও সে নির্দেশনা মানার প্রবণতা দেখা যায়নি। বন্ধ রাখার নির্দেশনা স্বত্তেও নগরীর প্রতিটি কোচিং সেন্টার চালু রাখা হয়। তাই সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত।

বিকেল ৪টা থেকে চকবাজার, কলেজ রোড, লাল চান্দ রোড ও চট্টেশ্বরি রোডে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কোচিং সেন্টার গুলোতে মতি টাওয়ার এবং লালচাঁন্দ রোডের বিভিন্ন কোচিং সেন্টারে চলা অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক ও ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেকৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। যেখানে পুলিশি সহযোগিতাও ছিল।

অভিযানে লালচাঁন্দ রোড এবং চট্টেশ্বরী রোডে কোনো কোচিং সেন্টার খোলা পাওয়া না গেলেও কোচিং সেন্টার খোলা রেখে কার্যক্রম চালু রাখায় কলেজ রোডের ৩টি কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়। অভিযানের মুখে অন্যরা কোচিং সেন্টারে নিজেরাই তালা দিয়ে পালিয়ে যান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে শহরের অন্যান্য কোচিং সেন্টারগুলোতেও শীঘ্রই অভিযান পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর