কেরানীগঞ্জে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

রানা আহমেদ, কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা বন্ধে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে কেরাণীগঞ্জের রুহিতপুর এলাকায় ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জাল আগুনে পুড়িযে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল। এসময় তাকে সহযোগিতা করেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।

কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, মা ইলিশ রক্ষায় প্রথমে রুহিতপুর বাজারে অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো ইলিশ পাওয়া যায়নি। পরে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর