শেরপুরে খেলা নিয়ে দ্বন্দে ৬ বছরের শিশুকে হত্যা, আটক-৪

রাশেদুল হক, শেরপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শেরপুরে খেলা নিয়ে দ্বন্দে ছয় বছরের শিশু আশিককে হত্যার দায়ে একই পরিবারের চারজনকে আটক করা হয়েছে। ৩০ অক্টোবর বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশু আশিক (৬) নিখোজ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শেরপুর উপজেলার যমুনা পাড়া (বটতলা) এলাকার সুরুজ্জামানের বাড়ি থেকে আশিকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যমুনাপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে আশিক দুপুর থেকে বাড়ির পার্শ্বে খেলাধুলা করা অবস্থায় নিখোঁজ হয়। এলাকাসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও আশিকের কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। সন্ধ্যার পর সুরুজ্জামানের বাড়ির লোকজনের আচরন প্রতিবেশীদের কাছে সন্দেহ হয়। এতে আশিকের পরিবারের লোকজন ও এলাকাবাসী তার বাড়িতে গিয়ে খোঁজাখুজি শুরু করলে খাটের নীচে বস্তা বন্দী আশিকের মরদেহ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

তিনি আরো্ জানান যে আশিক প্রায় ৪ ঘন্টা পূর্বে মৃত্যু বরণ করেছে। এসময় লোকজন ওই বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুরুজ্জামান (৫০) তার স্ত্রী পারভীন বেগম (৪৫) ছেলে সোহাগ (২৬) এবং অপর ছেলে তুহিনকে (১৩) আটক করে। স্থানীয়রা জানান, শিশুটির মরদেহ উদ্ধারের পর তার হাত-পা বাধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। সুরুজ্জামানের পরিবারের লোকজন মরদেহ বস্তায় ভড়ে গুম করার চেষ্টার সময় তাদের আচরনবিধি প্রতিবেশীদের সন্দেহ হলে তাদেও ঘরে গিয়ে বস্তা বন্দি লাশ দেখতে পায়।
এব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, শিশুটিকে হত্যার কারন এখনও জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে সুরুজ্জামানের ছোট ছেলে সিয়াম বাবু ওরফে তুহিন খেলা নিয়ে দ্বন্দে মাতায় আঘাত করলে শিশুটির মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন লাশ গুম করার চেষ্টা করে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর