যশোরে রুট পারমিট প্রদানের দাবিতে অটো টেম্পো ও থ্রি হুইলার চালক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে অটো টেম্পু ও থ্রি হুইলার মালিক ও চালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অটো টেম্পো ও থ্রি হুইলার চলাচলের জন্য রেজিস্ট্রেশন ও রুট পারমিট প্রদানের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০শে অক্টোবর) দুপুরের দিকে শহরের দড়াটানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অটো টেম্পু ও থ্রি হুইলার মালিক ও চালক অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল হোসেনের নেতৃত্বে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ যশোর কালেক্টরেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ বলেন,মালিক ও চালকদের সংগঠন শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন পাবার পর বিআরটিএ’র কাছ থেকে রুট পারমিট নিয়ে অটো টেম্পো ও থ্রিহুইলার সড়কে চলাচল করছিল। কিন্তু আকস্মিকভাবে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বন্ধ করে দেয়ায় বেকার হয়ে মালিক ও চালকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় সড়কের চলাচলের জন্য রেজিস্ট্রেশন ও রুট পারমিট পুনরায় চালুর দাবি জানান নেতৃবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর