সাইদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় চিত্রা নদী পুন:খনন কাজের উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালখালি নামক স্থান থেকে খনন কাজ শুরু হয়েছে।
চিত্রা নদী পুন:খনন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু ও চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী জাহেদুল ইসলাম প্রমুখ। প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে দামুড়হুদায় ৫ কিলোমিটার চিত্রা নদীর পুন:খনন করা হবে। চিত্রা নদীর পুন:খনন কাজ শেষ হবে ২০২০ সালের ৩১ মে।
বার্তাবাজার/ডব্লিওএস