পায়রা বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি খাতে বড় বিনিয়োগে আগ্রহী কাতার। সচিবালয়ে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বুধবার (৩০ অক্টোবর) এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, দেশের মাটিতে একটি এনার্জি টার্মিনাল নির্মাণেও আগ্রহী কাতার।
নসরুল হামিদ বলেন, জ্বালানি খাতে কাতার বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। পায়রাতে তারা টার্মিনাল করতে চান। মাতারবাড়িতে আমাদের যে টার্মিনাল হতে যাচ্ছে, সেখানে কাতার গ্যাস এক্সল মবিলের সঙ্গে মিলে অংশগ্রহণ করেছে।
ভবিষ্যতে আরও কীভাবে বিনিয়োগ করা যায় সেই বিষয়েও সাক্ষাতে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।
বার্তাবাজার/এম.কে