মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: আগামীকাল ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের’ ফাইনাল ম্যাচ।
ফাইনালে মুখোমুখি হবে দেশের একমাত্র দল হিসেবে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও মালয়েশিয়ার তেরেঙ্গানু এফ সি।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভারতের দল কেরালা গোকুলামের কাছে হারতে হারতে খেলার শেষ মুহূর্তে দিদিয়ের সমতাসূচক গোল ও অতিরিক্ত সময়ে চিনেদু ম্যাথিউর জয়সূচক গোলে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

অপরদিকে মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কোলকাতার মোহনবাগান ও মালয়েশিয়ার তেরেঙ্গানু এফ সি। হাড্ডাহাড্ডি লড়াই করেও কেবল রক্ষণভাগের দুর্বলতার দরুন দুর্দান্ত খেলা খেলেও তেরেঙ্গানুর নিকট ৪-২ গোলে পরাজিত হয় কোলকাতর মোহনবাগান এ.সি। ফলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফ সি।

বার্তাবাজার/এম.কে