১শ কেজি ওজনের মাছ, দেড় লাখ টাকায় বিক্রি

সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারে ১শ কেজি ওজনের একটি বাঘাই মাছ প্রায় দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে। বুধবার সকাল থেকে দেড় হাজার টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন বিক্রেতা মোহাম্মদ মোফাজ্জল আহমদ। এর আগে মঙ্গলবার ভোরে কুশিয়ারা নদীতে বাঘাই মাছটি জেলেদের জালে আটকা পড়ে বলে জানায় জেলেরা।

দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মোফাজ্জল আহমদ। বাজারে এই বড় মাছটি দেখতে রীতিমত ভিড় লেগে যায়। অনেকেই মাছের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

এদিকে ওইদিন রাত ৯ টার দিকে অন্যান্য মাছ বিক্রি প্রায় বন্ধ ছিল দর্শনার্থীদের চাপে। বাঘাই মাছ বিক্রয়ের বিষয়টি মাইকিং করলে রাতেই বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ। কারো পক্ষে একা মাছটি কেনা হয়না বিধায় বুধবার সকালের দিকে সেটি কেজি হিসাবে বিক্রি করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর