অবশেষে কেন্দ্রীয় চুক্তি থেকেও ছিটকে পড়লেন সাকিব

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় গতকাল আইসিসি থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পায় সাকিব আল হাসান। এরমধ্যে এক বছরের সাজা শর্তসাপেক্ষে স্থগিত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার ফলে আগামী এক বছর ক্রিকেট থেকে দূরে থাকবে এই তারকা ক্রিকেটার। তাই কেন্দ্রীয় চুক্তি থেকেও ছিটকে পড়েছেন সাকিব।

এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘এটা অবশ্যই বাতিল হওয়ার কথা। যে নিয়ম আছে, সেই অনুযায়ী এটা ২৯ অক্টোবর থেকেই বাতিল হওয়ার কথা। তবে বোর্ড এখনো এ বিষয়ে যেহেতু কোনো সিদ্ধান্ত জানায়নি, তাই এটা এখনই বাতিল হয়ে গেছে- এমনটা আমি বলতে পারি না।’ এছাড়া বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘নিয়ম তো তাই বলছে যে, সাকিবের সঙ্গে বিসিবির চুক্তিটা আপাতত আর থাকছে না।’

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ গ্রেডের এবং সর্বোচ্চ বেতন প্রাপ্ত একজন ক্রিকেটার। তার মাসিক বেতন চার লাখ টাকা করে।।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর