মিয়ানমারের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ বাংলাদেশ

রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিথ্যাচার বন্ধ করে মিয়ানমার সরকারকে তাদের অঙ্গীকার পূরণে মনোযোগী হতে সর্তক করেছে বাংলাদেশ।

আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কেন স্বেচ্ছায় ফিরতে আগ্রহী হচ্ছে না, তার সঠিক কারণগুলো সমাধানের জন্য মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী উ কিয়াও তিনের সাম্প্রতিক মন্তব্যের কারনেই এই বিবৃতি এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

এ সম্মেলনে উ কিয়াও তিন অভিযোগ করেন, ধর্মীয় নিপীড়ন, জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যার মত শব্দ ব্যবহার করে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিকে বাংলাদেশ ভিন্নভাবে চিত্রায়িত করছে। এমনকি রোহিঙ্গাদের নাগরিকত্ব বঞ্চিত করার কারণ হিসেবে মিয়ানমার ওই জনগোষ্ঠীকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী আখ্যায়িত করে থাকে।

আরো বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে মিয়ানমারে গিয়েছিল।

কিন্তু মিয়ানমারের এ ধরনের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলেছে বাংলাদেশ। এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ভিত্তিহীন অভিযোগ, তথ্যবিকৃতি এবং ঘটনাকে ভুলভাবে উপস্থান করা ওই বক্তব্যকে বাংলাদেশ প্রত্যাখ্যান করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর