সাইদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ইটভাটার ট্রাক উল্টে মালেক মল্লিক নামের(৫০) এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার দুপুরে আলমডাঙ্গা ভালাইপুর কয়রাডাঙ্গা মাহিন ট্রেডাস ইটভাটায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মালেক ভালাইপুর কয়রাডাঙ্গা গ্রামের মৃত আবদার মল্লিকের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে ইটভাটায় বালি বোঝায় ট্রাক ঢোকার পর হটাৎ নিয়ন্ত্রন হারিয়ে ভাটার ভিতরে থাকা একটি পুকুরে ট্রাকটি পড়ে যায়। এতে ট্রাকের উপরে বসে থাকা মালেক ঘটনাস্থলে নিহত হন এবং চালক শামুন মারাত্তক আহত হয়। পরে ইটভাটার শ্রমিকেরা আহত শামুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। মালেকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এম.কে