নিজস্ব প্রতিনিধি, বার্তা বাজার: রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৪ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এছাড়াও আরো অন্তত ১৫ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে মিরপুর রুপনগরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই রুপনগর শিয়ালবাড়ী বস্তির বাসিন্দা।
নিহতরা হচ্ছেন- নুর ইসলামের ছেলে রুবেল (১০), নুর আলমের মেয়ে নুপুর (১১), আবু তাহেরের মেয়ে ফারজানা (৬)। নিহত অপর দুই জনে নাম পরিচয় জানা যায় নি।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের খেলার বেলুন বিক্রি করার সময় বেলুনে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বার্তা বাজারকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি