ফুটপাতে মোটরসাইকেল ঠেকাতে বাবু

সম্প্রতি রাজধানীর গ্রিন রোডের ফুটপাতে কয়েক শতাধিক মানুষের জটলা দেখা গেল। সে জটলা সরাতে পুলিশও হিমশিম খাচ্ছিল। কাছে গিয়ে দেখা গেলো বেশ কিছু বখাটে ছেলে ফুটপাথে মটর সাইকেল চালাচ্ছিল। পুলিশের উপস্থিতিও দেখা গেল। তবে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলো জনপ্রিয় ও গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

শুটিং চলছিলো ‘ব্লাইন্ড রোড’ নামক একটি জনসচেতনতা মূলক বিজ্ঞাপনের। ভিডিওটিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালনা করছেন তরুণ নির্মাতা বোরহান খান। অভিনয় করেছেন ক্যামেলিয়া রাঙা, সার্জেন্ট দ্বীন ইসলাম, দুর্জয় মামুন, প্রথমবারের মত অভিনয় করে শিশু শিল্পী আরিয়ানা আরিফিন।

পরিচালক বোরহান খান বলেন, ‘আমাদের ফুটপাথের বিশেষ একটি অংশের নাম ব্লাইন্ড রোড’ যা আমাদের অনেকেই জানেন না। সেই বিষয়টি ও আইনের প্রতি শ্রদ্ধ্বাশীল হওয়ার ব্যাপারটি ফুটিয়ে তোলা হয়েছে। শিগগির এটি

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর