লক্ষ্মীপুরে সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর বেড়ির মাথা আদর্শ দাখিল মাদরাসা ৫ম শ্রেনির সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সকালে মাদরাসা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুল্যাহ। মাদরাসা সুপার মাওলানা শেখ ফরিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন কামনাখোলা মাদরাসা সুপার মমতাজ উদ্দিন মাদানি, নবীগঞ্জ দাখিল মাদরাসা সুপার মাওলানা আবু তাহের, লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের পরিচালক এডমিন মোহাম্মদ শহিদ উল্যাহ, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা প্রিন্সিপাল আব্দুল জলিল মিজান, বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন বিটু, অভিভাবক সদস্য গোলাম মোস্তফা স্বপন, সাইফ উদ্দিন, দাতা সদস্য ডাঃ আবুল কালাম,

প্রসঙ্গত প্রতিষ্ঠানটি বিগত সময়ের বিভিন্ন পরীক্ষায় ফলাফল ভালো করে আসছি। আগামী সমাপনিতে ৮০ ও জেডিসিতে ৩৩ জন পরীক্ষায় অংশ গ্রহন করবে। দোয়া অনুষ্ঠানে সততার সহিত চলার পাশাপাশি লেখাপড়ার প্রতি সচেষ্ট থাকার পরামর্শ ও দিক নির্দেশনা দেন অতিথিবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর