মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ এর আগে ওরা জানতো না তাদের রক্তের গ্রুপ কী। রক্তের গ্রুপ নির্ধারণের ইচ্ছে থাকলেও সেরকম সুযোগ না আসায় হয়ে ওঠেনি। অবশেষে তাদের রক্তের গ্রুপ জানার সুযোগ করে দিয়েছে আলফাডাঙ্গা সরকারি কলেজ স্টুডেন্ট’স এইড (এ.জি.সি.এস.এ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ সংগঠনটির আয়োজিত ক্যাম্পেইনের মাধ্যমে জানতে পেরেছে তাদের রক্তের গ্রুপ।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।এর আগে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র কলেজের অফিসার ইনচার্জ ও সংগঠনের রেক্টর মনিরুল হক সিকদার।
ক্যাম্পেইন চলাকালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা ও সচেতন সম্পর্কে আলোচনা করা হয়।দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে অনেকের নাম তালিকাভুক্ত করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজ স্টুডেন্টস এইডের সদস্য আনোয়ার হোসেন দুখান, সালিমুল হক সাগর, মেহেদী হাসান শোভন, সুবর্না খানম, খাদিজা খানম, হেলাল, গোলাম কিবরিয়া, রিফাত, খাদিজা পারভিনসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ।
ভিডিও আসছে…..
বার্তাবাজার/এম.কে