মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।
নাশকতা ছড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক রয়েছেন।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুপস্থিতিতেই চট্টগ্রামের জ্যেষ্ঠ হাকিম আদালতের বিচারক আ.স.ম শহিদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।
বিচারক তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি গিয়াসকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাস কারাভোগের রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত।
বার্তাবাজার/এম.কে