ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শহরের টুডেস ইংলিশ ভার্সন স্কুলে এ আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের দাদা /দাদি/নানা/নানিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা।

সেসময় প্রতিষ্ঠানের পরিচালক শেখ মোঃ কুদরত-ই-খোদা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, সহকারি প্রধান শিক্ষক শেখ হায়াতুর রহমান, সিনিয়র শিক্ষক মোছাঃ লুচি খাতুন, সোমা সাহা, বিউটি রাণী শর্মা, গৌতম সরকারসহ অন্যান্যরা।

নৈতিক ও পারিবারিক বন্ধন দৃঢ করণের লক্ষে শিক্ষার অংশ হিসেবে এই বাস্তবিক শিক্ষা প্রদান করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর