মো: গোলাম কিবরিয়া রাহাত, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ২ দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী ০১ ও ০২ নভেম্বর ২০১৯ শুক্রবার থেকে শুরু হচ্ছে।
এ পরীক্ষা চলবে আগামী ০২ নভেম্বর শনিবার পর্যন্ত। এবার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণির প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদসহ ৬টি অনুষদ এবং আইআইটি ও আইআইএসসহ ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ২৮৫ আসনের (কোটা ছাড়া) বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৮ হাজার ৭৬০টি।সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বে ৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রথম দিন ০১ নভেম্বর শুক্রবার এ এবং বি ইউনিটের পরীক্ষা যথাক্রমে সকাল ১০.৩০ থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩ টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ০২ নভেম্বর শনিবার সি, ডি, ই ও এফ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ০৯.০০টা থেকে ১০.৩০টা পর্যন্ত হবে সি ইউনিট এবং দুপুর ১২.৩০টা থেকে ১.৩০টা পর্যন্ত ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন ই এবং এফ ইউনিটের পরীক্ষা যথাক্রমে বিকাল ৩.৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রসহ মোট ৩০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনুষদ ভিত্তিক বিষয়গুলোকে এ, বি, সি, ডি, ই এবং এফ ইউনিটে অন্তর্ভুক্ত করে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তদানুযায়ী ইউনিটভিত্তিক বিষয় ও আসন সংখ্যা দেয়া হলো।
এ ইউনিটে এবার ৮টি বিষয়ের ২৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ২০ হাজার ৩০৮ জন শিক্ষার্থী। সে হিসেবে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭০ জন লড়াই করবে। ‘এ’ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো বিষয় কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড ম্যাথমেটিক্স, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিসিটিক্স ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং।
বি ইউনিটে ৪টি বিষয়ের ১৬২টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৭ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী। সে হিসেবে বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১০৮ জন লড়াই করবে। ‘বি’ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি।
সি ইউনিটে এবার ২২৪টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ২৪৮ জন শিক্ষার্থী। সে হিসেবে সি ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন লড়াই করবে। ‘সি’ অনুটের বিষয়সমূহ ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, ওশানোগ্রাফি ও জুয়োলজি।
ডি ইউনিটে (গ্রুপ পরিবর্তন, আইআইএস, সামাজিক বিজ্ঞান ও মানবিক, শিক্ষা বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদ) এবার ১৪টি বিষয়ে ৩৫৮ আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। সে হিসেবে ডি ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৯ জন লড়াই করবে। ‘ডি’ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো, বিজনেস এড্মিনিস্ট্রেশন, ইকোনোমিক্স, ইংরেজি, বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স, শিক্ষা বিভাগ, সমাজবিজ্ঞান, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, বাংলা, সমাজকর্ম (সমাজ কল্যাণ), শিক্ষা প্রশাসন ও আইন বিভাগ ।
ই ইউনিটে ১০টি বিষয়ে ১৫৩ আসনের বিপরীতে আবেদন করেছে ৪ হাজার ৭০০জন শিক্ষার্থী। সে হিসেবে ই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ৩০জন। ই ইউনিটভুক্ত বিষয়গুলো হলো ইংরেজি, বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, ইকোনোমিক্স, বাংলা, সমাজকর্ম (সমাজ কল্যাণ), শিক্ষা বিভাগ, শিক্ষা প্রশাসন এবং আইন বিভাগ।
এফ ইউনিটে এবার ৩টি বিষয়ের ১০০টি আসনের জন্য আবেদন করেছে ৩ হাজার ৭১৯ জন শিক্ষার্থী। সে হিসাবে এফ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৭ জন লড়াই করবে। ‘এফ’ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো বিজনেস এড্মিনিস্ট্রেশন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স।
নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা প্রশাসন, জেলা প্রশাসন, ছাত্রনেতৃবৃন্দ, সাংবাদিকসহ নোয়াখালীবাসী ভর্তি পরীক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছে। সব মহলের এমন অকৃত্রিম আন্তরিকতার জন্য
এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল- আলম এক বিবৃতিতে তিনি বলেন, ভর্তি পরীক্ষা শতভাগ সুষ্ঠু, স্বচছ ও নির্বিঘেনে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি-উপকমিটি গঠন করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট সদস্যবৃন্দ ভর্তি পরীক্ষাকে সুন্দরভাবে পরিচালনার নিমিত্তে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন একই সাথে নোয়াখালী বাসীর আন্তরিকতায় তাদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
বার্তাবাজার/এম.কে