তারিকুল ইসলাম সোহাগ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌর সভায় বুধবার (৩০অক্টোবর) সকাল ১১টায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডোমার পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, কাউন্সিলর শামসুল আলম, মিজানুর রহমান তুলু উপস্থিত ছিলেন।
১ জানুয়ারী ২০০৪ বা এর পূর্বে যারা ভোটার হতে পারে নাই তাদের প্রিন্ট কপিতে স্বাক্ষর প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধন চলছে। ৩০ অক্টোবর থেকে শুরু করে ৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে কর্তৃপক্ষ জানান। উক্ত সময়ের মধ্যে পৌর এলাকার প্রায় ১২শত ভোটার তাদের তালিকা হালনাগাদ করতে পারবে।
বার্তাবাজার/এম.কে