পরিস্কার পরিছন্নতা ও যৌন হয়রানী রোধে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের শপথ

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: পরিস্কার পরিছন্নতা ও যৌন হয়রানী রোধে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইএসডিও এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় আজ বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারী কলেজে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

এর আগে ঠাকুরগাঁও সরকারী কলেজে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দিন আল আজাদ, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, সদর থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান (পিপিএম), ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারী কলেজের উপাধ্যক্ষ আবুল খায়ের মো: আব্দুল মজিদ। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর