বিলাসবহুল গাড়ির তথ্য চেয়েছে দুদক

পাঁচদিনের মধ্যে তথ্য দিতে সময়সীমা বেঁধে দিয়ে বিআরটিএ’র কাছে চিঠি।

পাঁচ দিনের মধ্যে বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের মহাপরিচালক সাঈদ মাহবুব খানের সইকরা চিঠিতে এসব তথ্য দিতে বলা হয়েছে।

চিঠিতে বিআরটিএর কাছে দুই হাজার ৫০০ সিসি বা তার বেশি অশ্ব শক্তিসম্পন্ন ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার বা জিপগাড়ির তালিকা চাওয়া হয়েছে। চিঠিতে ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মডেল, আমদানির সাল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, দাম, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে। এর আগে, সেপ্টেম্বরে বিআরটিএ’র কাছে তথ্য চেয়ে বিস্তারিত না পাওয়ায় এবার সময়সীমা বেঁধে দিলো দুদক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর