নোবিপ্রবিতে ভতিচ্ছুক শিক্ষার্থীদের জন্য নোয়াখালীবাসী প্রস্তুত

মো: গোলাম কিবরিয়া রাহাত, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রেড ক্রিসেন্ট এর প্রেস ব্রিফিং আগামী ১ ও ২ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ভর্তিচ্ছুদের আবাসন, খাওয়া, কেন্দ্রে যাতায়াত, প্রাথমিক চিকিৎসাসহ সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বক্তরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সকল প্রকার সহযোগিতা করতে রেড ক্রিসেন্ট প্রস্তুত রয়েছে। তাদের জন্য ফ্রি থাকা-খাওয়া, মেডিকেল সেবার ব্যবস্থা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট নোয়াখালীর সাধারন সম্পাদক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামীলীগ সভাপতি খায়রুল আনম সেলিম, শহর আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর