মোঃ আসলাম, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুরে আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তন্ময় হাসান কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সবুজ আহমেদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অর্থ সচিব কামরুল হাসান লিটন প্রমুখ।
আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমানের স ালনায় অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়।
দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিদের বক্তব্যে পরীক্ষায় কোনরূপ অসদুপায় অবলম্বন না করে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়। অত্র পতিষ্ঠাণ থেকে চলতি বছরের পরীক্ষায় পিইসিতে ৪৫জন ও জেএসসিতে ৫৫জন পরীক্ষার্থী অংশ করছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।
বার্তাবাজার/এম.কে